নতুন ভোটার হবার জন্য কিভাবে নিবন্ধন করবেন ও কী কী কাগজপত্র লাগবে?

0 257
নতুন ভোটার হবার জন্য কিভাবে নিবন্ধন করবেন ও কী কী কাগজপত্র লাগবে?

জাতীয় পরিচয়পত্র হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি,আপনার বয়স যদি ১০ বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে অনলাইন এ ফর্ম পূরণ করে আপনার সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন। বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজ পত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ-

  • অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি

  • এস.এস.সি সনদ -(বয়স প্রমাণের সনদ)

  • জন্ম নিবন্ধন -(বয়স প্রমাণের সনদ)

  • পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমাণের সনদ)

  • ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমাণ)

  • নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

  • বাবা, মা, স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)

আপনার বয়স যদি চলতি বছরের ১ জানুয়ারী বা তার পূর্বে ১৮ বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন

আবেদন করার ওয়েবসাইট:

https://services.nidw.gov.bd/nid-pub/register-account

( তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট)

আরো পড়ুনঃ এনআইডি করার নিয়ম

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User