এইচএসসি বাংলা ১ম পত্র। ঢাকা বোর্ড ২০২৫ । mcq সমাধান

0 475
এইচএসসি বাংলা ১ম পত্র। ঢাকা বোর্ড ২০২৫ । mcq সমাধান

নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে

1 'আমি যা বলিব তাই হইবে'-'অপরিচিতা' গল্পে উক্তিটি কার?
অনুপমের
শম্ভুবাবুর
কল্যাণীর
মামার

2 .'কৃতবিদ্য' শব্দটির অর্থ কী?
বীণাপানি
বিদ্বান
সরস্বতী
প্রত্নতাত্ত্বিক

3 .মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে কেন?
হত্যার উদ্দেশ্যে
কঠিন শাস্তি দিতে
দুষ্ট আত্মার প্রভাব ছাড়াতে
মোদাচ্ছের পিরের নির্দেশে

4 .'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'- কে বলেছেন?
বিদ্যাপতি
চণ্ডীদাস
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর


5 .'বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও'-বিলাসী কেন একথা বলেছিল?
প্রহারের ভয়ে
মৃত্যুঞ্জয়কে দেখতে
রুটিগুলো ঘরে দেয়ার জন্য
ন্যাড়াকে দেখতে চেয়ে


6 .'মানব-কল্যাণ' প্রবন্ধে আবুল ফজল কী চেয়েছেন?
মানবতন্ত্র
মুক্তবুদ্ধির বিকাশ
ক্ষমতার পালাবদল
ধর্ম প্রচার


7 .'আমি আপনাদেরই সমগোত্রীয়'-উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন?
ধর্মীয় চেতনা
উভয়ে বিলেত থেকে আগত
যে কোনোভাবে অর্থ উপার্জন
নবাবের হাত থেকে আত্মরক্ষা


8 .'মাসি-পিসি' গল্পে-"রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি-পিসি বাইরে যায়।" এখানে 'রসুই চালায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ড্রয়িং রুম
রান্নার ঘর
শোয়ার ঘর
জিনিসপত্রের ঘর


9 .'যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী'-পরের চরণ কোনটি?
আমি করে লয়ে তারি মুখখানি
আমি লয়ে করে তারি মুখখানি
সাজাই তাহার গৃহখানি আনি
কত ঠাঁই হতে কত কীযে আনি


10 .'বেজেছে কি আগমনী গান?' উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
চিত্তচাঞ্চল্য
আগ্রহ
উদাসীনতা
অধ্যবসায়


11 .
'লালসালু' উপন্যাসের রহিমা চরিত্রটি
i. ধীরস্থির ও মমতাময়ী
ii. একরোখা ও কর্মপরায়ণা
iii. শান্তশিষ্ট ও ভীতু
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

12 .
'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপটি কার?
ওয়ালি খান
ক্লেটন
উমিচাঁদ
হলওয়েল


13 .
'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'-এ চরণটিতে 'নীরব কেন' বলতে কবির কোন অবস্থা প্রকাশ পেয়েছে?
 শীতে আড়ষ্ট হয়ে থাকা
নিদ্রামগ্ন অবস্থা
দৈনন্দিন জীবনে নিষ্ক্রিয়তা
উদাসীনতা

14 .
মাসি-পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তির দ্বারা, তা হচ্ছে-
i. ঐক্য
ii. পেশি শক্তি
iii. সাহস
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii


15 .
কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়?
১৯২০
১৯২২
১৯২৪
১৯২৬


16 .'চারিদিকে বাঁকাজল করিছে খেলা'-এখানে 'বাঁকাজল' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
স্রোতের বক্রতা
জলের কল্লোল
পরিস্থিতির ভয়াবহতা
অনন্ত কালস্রোত


17 .আখতারুজ্জামান ইলিয়াস তাঁর 'রেইনকোট' গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন?
পাকবাহিনীর নির্যাতন
গেরিলা তৎপরতা
নুরুল হুদার দেশপ্রেম
রাজাকারদের অত্যাচার


18 .
মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল-
i. দরবারের পদস্থ আমির-উমরাদের মর্যাদাহানি
ii. মতিঝিলের জলসা চিরদিনের মতো ভেঙে দেওয়া
iii. বাংলার জনসাধারণকে উৎপীড়ন
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii


19 .'ইস্পাতের তরবারি' কাকে সশস্ত্র করবে?
যে কর্ষণ করে
যে ভালোবেসে যুদ্ধে যায়
যে মৎস্য লালন করে
যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে


20 .'মহা প্রলয়ের' সাথে সম্পর্ক আছে
i. ইস্রাফিলের সিঙ্গার
ii. নৃশংসতার
iii. নটরাজের
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

21 .
'আমার পথ' প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে-
i. সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে
ii. ধর্মে-ধর্মে বিরোধ মিটে যাবে
iii. ধর্মের সত্য উন্মোচিত হবে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

22 .'লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদক এর নাম কী?
মুহাম্মদ আতাউল্লাহ
কলিমুল্লাহ
সৈয়দ ওয়ালীউল্লাহ্
অ্যান-মারি-থিবো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও
ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন ক্ষুদিরাম । তিনি দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন তবু বিদেশিদের কাছে মাথা নত করেননি।

23 .
'আমার পথ' প্রবন্ধ অনুসারে উদ্দীপকে ক্ষুদিরামের মধ্যে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
মহাপুরুষে ভক্তি
স্বনির্ভরতা
সত্যে বলীয়ান
সম্প্রীতি


24 .উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে যে অংশ
i. অভিশাপ রথের সারথি
ii. আমার পথ দেখাবে আমার সত্য
iii. সত্যের দম্ভে ক্ষতির শিকার
নিচের কোনটি সঠিক?
 i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii


উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
মধ্যাহ্নের প্রখর সূর্য/উত্তপ্ত রাজপথ মাড়িয়ে ছাত্র-জনতার মিছিল দুর্বার গতিতে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসার বারান্দা থেকে তা দেখে ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে গিয়ে মা তার কিশোর সন্তানকে শোনাচ্ছেন-একুশের গল্প, গণ-অভ্যুত্থানের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। রাজপথের ওপর ছোপ ছোপ রক্ত দেখে তার চোখ ছলছল করে।

25 .
উদ্দীপকের যে দিকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় অনুপস্থিত-
হত্যাযজ্ঞ
ইতিহাস চেতনা
মায়ের গল্প
দুর্বার মিছিল


26 .উদ্দীপকের মায়ের শোনানো গল্পে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে-
i. ভাষা আন্দোলন
ii. গণ-আন্দোলন
iii. স্বাধীনতার যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii


উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়"

27 .'আঠারো বছর বয়স' কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে?
 ত্যাগের মহিমা
সহনশীলতা
আত্মপ্রত্যয়
মহত্ত্ব


28 .নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
এ বয়স জানে রক্তদানের পুণ্য
আঠারো বছর বয়স ভয়ংকর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা
এ বয়সে তাই নেই কোনো সংশয়


উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোন খড়গের । শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ,

29 .উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন বিষয়টি নির্দেশ করে?
বাঙালির ঐতিহ্য
কাব্যপ্রীতি
কবিতার অমোঘ শক্তির কথা
বিচলিত স্নেহের কথা


30 .উদ্দীপকের 'শস্য করেছি চাষ' বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত পঙ্ক্তিটি হলো-

তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
একটি উজ্জ্বল জানালার কথা বলছি
প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে

উত্তরসহঃ 


১. 'আমি যা বলিব তাই হইবে'-'অপরিচিতা' গল্পে উক্তিটি মামার

২. 'কৃতবিদ্য' শব্দটির অর্থ বিদ্বান

৩. মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে কেন? - দুষ্ট আত্মার প্রভাব ছাড়াতে

৪. 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'- কে বলেছেন? - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৫. 'বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও'-বিলাসী কেন একথা বলেছিল? - প্রহারের ভয়ে

৬. 'মানব-কল্যাণ' প্রবন্ধে আবুল ফজল কী চেয়েছেন? - মুক্তবুদ্ধির বিকাশ

৭. 'আমি আপনাদেরই সমগোত্রীয়'-উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন? - যে কোনোভাবে অর্থ উপার্জন

৮. 'মাসি-পিসি' গল্পে-"রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি-পিসি বাইরে যায়।" এখানে 'রসুই চালায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে? - রান্নার ঘর

৯. 'যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী'-পরের চরণ কোনটি? - আমি করে লয়ে তারি মুখখানি

১০. 'বেজেছে কি আগমনী গান?' উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? - আগ্রহ

১১. 'লালসালু' উপন্যাসের রহিমা চরিত্রটি - i ও iii (ধীরস্থির ও মমতাময়ী, শান্তশিষ্ট ও ভীতু)।

১২. 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপটি কার? - ওয়ালি খান

১৩. 'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'-এ চরণটিতে 'নীরব কেন' বলতে কবির কোন অবস্থা প্রকাশ পেয়েছে? - দৈনন্দিন জীবনে নিষ্ক্রিয়তা

১৪. মাসি-পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তির দ্বারা, তা হচ্ছে- i ও iii (ঐক্য, সাহস)।

১৫. কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়? - ১৯২২

১৬. 'চারিদিকে বাঁকাজল করিছে খেলা'-এখানে 'বাঁকাজল' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? - পরিস্থিতির ভয়াবহতা

১৭. আখতারুজ্জামান ইলিয়াস তাঁর 'রেইনকোট' গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন? - গেরিলা তৎপরতা

১৮. মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল- i, ii ও iii (দরবারের পদস্থ আমির-উমরাদের মর্যাদাহানি, মতিঝিলের জলসা চিরদিনের মতো ভেঙে দেওয়া, বাংলার জনসাধারণকে উৎপীড়ন)।

১৯. 'ইস্পাতের তরবারি' কাকে সশস্ত্র করবে? - যে ভালোবেসে যুদ্ধে যায়

২০. 'মহা প্রলয়ের' সাথে সম্পর্ক আছে - i ও iii (ইস্রাফিলের সিঙ্গার, নটরাজের)।

২১. 'আমার পথ' প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে- i, ii ও iii (সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে, ধর্মে-ধর্মে বিরোধ মিটে যাবে, ধর্মের সত্য উন্মোচিত হবে)।

২২. 'লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদক এর নাম কী? - অ্যান-মারি-থিবো


উদ্দীপক: ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন ক্ষুদিরাম । তিনি দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন তবু বিদেশিদের কাছে মাথা নত করেননি।

২৩. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে উদ্দীপকে ক্ষুদিরামের মধ্যে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? - সত্যে বলীয়ান

২৪. উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে যে অংশ - ii ও iii (আমার পথ দেখাবে আমার সত্য, সত্যের দম্ভে ক্ষতির শিকার)।


উদ্দীপক: মধ্যাহ্নের প্রখর সূর্য/উত্তপ্ত রাজপথ মাড়িয়ে ছাত্র-জনতার মিছিল দুর্বার গতিতে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসার বারান্দা থেকে তা দেখে ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে গিয়ে মা তার কিশোর সন্তানকে শোনাচ্ছেন-একুশের গল্প, গণ-অভ্যুত্থানের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। রাজপথের ওপর ছোপ ছোপ রক্ত দেখে তার চোখ ছলছল করে।

২৫. উদ্দীপকের যে দিকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় অনুপস্থিত- মায়ের গল্প

২৬. উদ্দীপকের মায়ের শোনানো গল্পে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে- i ও ii (ভাষা আন্দোলন, গণ-আন্দোলন)।


উদ্দীপক: "এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়"

২৭. 'আঠারো বছর বয়স' কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে? - ত্যাগের মহিমা

২৮. নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? - এ বয়স জানে রক্তদানের পুণ্য


উদ্দীপক: পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোন খড়গের । শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ,

২৯. উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? - বাঙালির ঐতিহ্য

৩০. উদ্দীপকের 'শস্য করেছি চাষ' বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত পঙ্ক্তিটি হলো- তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 2
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User