অনার্স তৃতীয় বর্ষ প্রস্তুতি গাইডলাইন
নোট: আসসালামু আলাইকুম এই গাইডলানটি যারা ভালো করতে চায় তাদের জন্য। কারো ভালো না লাগলে এরিয়ে যাবেন প্লিজ। ভালো করতে গেলে কিছু কষ্ট অবশ্যই করতে হবে।)
Let's get start:
-----------------------
( এখানে উল্লেখ্য দুইটি সাবজেক্ট আগেই শুরু করবেন এবং আগেই শেষ করবেন সাবজেক্ট সমূহ: Cytology and Cytogenetics ও Plant Biochemistry ) প্রতিদিন দুই ঘন্টা / ১ ঘন্টা করে হলেও অন্য সাবজেক্ট এর সাথে পড়বেন। পাশাপাশি, plant Pathology এর প্যাথোজেনের নাম ও লক্ষণ ডেইলি একটা করে মুখস্ত করে ফেলবেন হয়ে যাবে ছোট শিট বানাবেন একটা খুব কাজে দিবে এটা পরীক্ষা এর সময় পাশাপাশি বিভিন্ন চাকরির ভাইবাতে।
এই সাবজেক্ট সম্পর্কিত কিছু টিপস:
১.প্রতিদিন ১ ঘন্টা এই সাবজেক্ট মাষ্ট রুটিনে রাখবেন।
২.Cytogenetics পার্ট টা অনেক কঠিন তাই এই পার্টটা খুব গুরুত্ব সহকারে পরবেন প্লিজ। কোনো কিছু মুখস্ত করতে যাবেন না। বুজে বুজে পড়বেন কোনো কিছু না বুজলে আপনার নিজ ডিপার্টমেন্ট এর শিক্ষককে শেয়ার করবেন বুজিয়ে দিবে।
৩. ধরেন পরীক্ষা তে আসল পেরাসেন্ট্রিক ইনভারশন। আপনি এটা গাইড বই থেকে মুখস্ত করে গেলেন হুবহু কমন ও পড়ল। দেখা গেল হঠাৎ করে পরীক্ষা এর খাতায় লিখার সময় ভিতরের কোনো একটা টার্ম আপনি মাষ্ট বি ভুলে গেছেন তখন আপসোস হবে তাই প্লিজ বুজে বুজে খাতায় নোট করে পরবেন।
৪. গাইডে কিছু কিছু জিনিস ভুল আছে তাই মেইন বই অবশ্যই সাথে রাখবেন।
৫. সকল বোর্ড প্রশ্ন ভালো করে শেষ করবেন ও কঠিন টপিকগুলো খাতায় বারবার লিখে আয়ত্ত করবেন। আমি নিজেও ১৩/১৪ বার লিখে Practice করতাম।
৬. বোর্ড প্রশ্নের প্রতি অতি উৎসাহী হবেন না এই বিষয়ে কমন পরবে তবে এতো না। নমুনা হিসেবে ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ প্রশ্ন গ বিভাগ টা দেখতে পারেন। ডাবল পার্টে ( ক, খ) দিয়ে প্রশ্ন এসেছিল সময়ের অভাবে ফুল উত্তর করা যায় নাই আবার দেখা গেছে ক কমন আসলে খ কম নাই গ - বিভাগ এর
।
৭. এই সাবজেক্ট খাতায় সুন্দর করে ডেলিভারি দিতে পারলে A+ নিশ্চিত।
৮. Cytology পার্টটা ইজি এখানকার অনেক পড়া আপনি ইন্টারে থাকতে পড়েছেন যেমন : কোষের গঠন, কোষ প্রাচীর, ফ্লুইড মোজাইক মডেল, ট্রাকিড, ভেসেল, আদি কোষ, প্রকৃত কোষ ইত্যাদি। এগুলো কয়েবার পড়লেই ভালো করতে পারবেন ইনশাআল্লাহ।
১. নোট খাতা রেডি করেন।
২.সকল পার্থক্য একীভূত করে লিখা।
৩. অ্যামাইনো এসিড/ ফ্লাভোনয়েড/লিপিড/ অ্যালকালয়েড ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্য বোর্ডে আসে এগুলো মাষ্ট শিখবেন।
৪. বিভিন্ন গাঠনিক সংকেত( যেমন- অ্যামাইনো এসিড, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি) এগুলো খাতায় বারবার practice করবেন। আমি ১৩-১৪ বার খাতায় লিখতাম যেনো পরীক্ষাতে ভুল না হয়। যেমন- " এনজাইমের আধুনিক শ্রেণিবিন্যাস পদ্ধতি এটা আভাদের সময় ২০২১ সাল আসবেই খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা ১৫/১৬ বার খাতায় লিখে গেছিলাম।
৫.বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া/ Structure বই থেকে পড়বেন গাইড বইয়ে ভুল থাকে সাধু সতর্কতা।
৬. প্রতিদিন ১ ঘন্টা আপনার ডিকশনারীতে এই সাবজেক্ট টা মাষ্ট রাখবেন ভাই। এটা যদি ডেইলি না পরেন পরীক্ষা এর সময় পরেন ভাই হতাশ হবেন এবং চোখে সরষে ফুল দেখবেন!
৭. ভয়কে জয় করতে শিখতে হবে পরিশ্রম এর পাশাপাশি ভাগ্য ও থাকতে হবে। নিয়মিত আল্লাহর ইবাদাত আদায় করতে হবে।
{ এছাড়াও একটি অঙ্ক রয়েছে প্রায় ই আসে, যেমন- কোন জিনটি মধ্যবর্ততী স্থানে অবস্থিত, জিনগুলোর মধ্যে দূরত্ব ও ক্রোমোজোম ম্যাপ নির্ণয়, কো- এফিসিয়েন্ট অব ইনসিডেন্স নির্ণয় এই টাইপ ম্যাথ একটা টাইপ শিখে নিলেই হলো। ১০ মার্ক সিউর} এছাড়াও টেকনিক্যালি প্রস্তুতি নিবেন। ৪ টি সাবজেক্ট নোট করবেন মাষ্ট: জেনেটিক্স, সাইটোলজি, ফিজিওলজি, Biochemistry. নোট করে পড়ার ফায়দা অনেক।
কিছু পরামর্শ :
১.plant Biochemistry + Cytology and Cytogenetics পরীক্ষা এর আগেই শেষ করে ফেলবেন।
২.Plant Biochemistry +Physiology+ Genetics+ plant Pathology মাষ্ট বি নোট করে পড়বেন।
৩.ইকোলজি সাবজেক্ট টা একটু বেশি লিখবেন পরীক্ষা এর হলে ইতিহাসের মতো নতুবা মার্ক কম পাবেন।
৪.অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হতে অনেক সময় বাকি তাই প্রতিটা বিষয় ১৩ দিন করে টাইম নিলেও ৭ টা সাবজেক্ট ভালো ভাবে শেষ হয়ে যায়।
৫.বিগত বোর্ড প্রশ্ন (২০১৬-২১) পর্যন্ত সব পড়ে ফেলবেন পাশাপাশি ৯৯℅ গুলোও। কিছু সাবজেক্ট এ আবার বোর্ড প্রশ্ন কম রিপিট হয়
৬. পড়ার রুমে ঘড়ি না রাখাই উত্তম এতে করে দেখবেন আপনার সময় অতি দ্রুত চলে যাচ্ছে হতাশা বাড়ছে।
৭. পরীক্ষা এর হলে কাটাকাটি কম করবেন। নীল কলম ইউস করবেন এতে করে খাতাটি শ্রুতিমধুর হয়।
৮. পরীক্ষা এর হলে শুরুতে ক- বিভাগ লিখতে হয় ক বিভাগ সুন্দর করে লিখবেন মনে রাখবেন, First Impression is the best Impression. আপনি ক বিভাগ শুরুতে ফ্রেশ করে ১০ টা লিখতে পারলে পরীক্ষক এর আপনার প্রতি একটা পজিটিভ ধারণা চলে আসবে। যার প্রভাব পুরো খাতায় পরবে।
( উপোরোক্ত গাইডলাইনটি নিজের অভিজ্ঞতা এর আলোকে লিখা আমি যেভাবে পড়তাম শেয়ার করেছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে অনার্স তৃতীয় বর্ষে জিপিত্র - ৩.৬৯ এসেছিল আলহামদুলিল্লাহ্ )
ইমরান
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
সেশন- 18-19
( লিখাটি কেউ কপি করতে চাইলে কার্টেসী দিয়েন। যেকোন দরকারে কমেন্ট বা ইনবক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম)
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)